গ্রামবাসীদের মধ্যে জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা বাড়াতে সিআরপিএফের উদ্যোগে পদযাত্রা পশ্চিম মেদিনীপুরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট:
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসাবে আজ সকালে পশ্চিম মেদিনীপুরের টাঙ্গাসোলে সিআরপিএফ ক্যাম্পের উদ্যোগে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি অনুযায়ী নিকটবর্তী গ্রামগুলির গ্রামবাসীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়।

সিআরপিএফের ডিআইজি ডিএস গ্রেওয়াল পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করেন। তিনি বলেন, গ্রামবাসীদের মধ্যে জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাধীনতা দিবসের দিনে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *