মেদিনীপুরে রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর আবক্ষ মূর্তি উন্মোচন

জে মাহাতো, ১৩ জানুয়ারি: রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে সমিতির কর্ণধার বিশ্বজিৎ মুখার্জি  ও অনিন্দ্য চক্রবর্তীর  প্রচেষ্টায় রাঙামাটি ২৪ নং ওয়ার্ডে স্বামী বিবেকানন্দর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। গতকাল এই মূর্তির আবরণ উন্মোচন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী লক্ষীকান্তজী। 

উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সৌমেন খান ও মেদিনীপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল সেন,  সমাজসেবী সুব্রত সরকার ও অধ্যাপক প্রভাকর সেনগুপ্ত,  ড: মনোরঞ্জন মাইতি,  অমিয় চক্রবর্তী, নিতাই দাস, শ্যামসুন্দর পোদ্দার,  সহ এলাকার বহু প্রবীন নাগরিকরা।  সবাই উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। 

বিশ্বজিৎ মুখার্জি বলেন, স্বামীজীর আর্দশে আমরা রাঙামাটি সেবা সমিতি প্রতিষ্ঠিত করেছিলাম,   আগামী দিনেও যুব সমাজকে উদ্বুদ্ধ করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *