আমাদের ভারত, ১৩ জানুয়ারি: দেশবাসীকে লোহরীর শুভেচ্ছা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “লোহরীর শুভ উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই উৎসব আপনার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধি।“
প্রসঙ্গত, লোহরী একটি জনপ্রিয় শীতকালীন লোক-উৎসব যা মূলত ভারতীয় উপমহাদেশে
উদযাপিত হয়। লোহরী উৎসব সম্পর্কে একাধিক কিংবদন্তি ও তাৎপর্য রয়েছে এবং এগুলোর বেশিরভাগই এই উৎসবকে পাঞ্জাব অঞ্চলের সাথে সম্পৃক্ত বলে ইঙ্গিত করে। অনেকেই বিশ্বাস করে যে এই উৎসবটি সূর্যের দক্ষিণায়ণের শেষ সূচিত করে।

