দেশবাসীকে লোহরীর শুভেচ্ছা অমিত শাহর

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: দেশবাসীকে লোহরীর শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “আপনাদের সকলকে লোহরির শুভেচ্ছা জানাই।“

প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলের হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা লোহরীকে শীতের শেষ বলে চিহ্নিত করে। তারা এটিকে লম্বা দিনের আগমন এবং সূর্যের দক্ষিণায়ণকে স্বাগত জানানোর ঐতিহ্য বলে মনে করে। এটি চান্দ্র-সৌর বিক্রম সংবৎ (সৌর-চান্দ্র বিক্রমি বর্ষপঞ্জী) সৌর অংশ অনুযায়ী মকর বা পৌষ সংক্রান্তির আগের রাতে পালন করা হয়। এই উৎসব মাঘী নামেও পরিচিত এবং প্রতি বছর এটি প্রায় একই তারিখে (৩ জানুয়ারি) পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *