ঋদ্ধি ভট্টাচার্য, আমাদের ভারত, কলকাতা, ২৮ মে:
শহরে আয়োজিত হলো এক অনন্য ফ্যাশন ও সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে বাঙালি ঐতিহ্য ও পাশ্চাত্য আধুনিকতার মেলবন্ধনে র্যাম্পে নজর কাড়লেন একঝাঁক মডেল ও প্রসাধনী শিল্পীরা।

অনুষ্ঠানে অংশ নেন মডেল অংশু শ’, দেবাঙ্গনা আইচ, দিশানি রায়, জয়িতা কর্মকার, মধুমিতা সিংহ, মাম্পি আঢ্য, মৌমিতা ঘোষ, পায়েল চক্রবর্তী রায়, সুপর্ণা দত্ত, দেবারতি দে, ইন্দিরা রপ্তান, ঐশী সরকার, রিন্তা সরকার, সাইফা খাতুন, রিপ্তা দে, প্রীতি ঘোষ, প্রত্যুষা অধিকারী, রূপশা আদক, মৌমিতা চ্যাটার্জী, রাখি ঘোষ, অর্পিতা চক্রবর্তী, মন্দিরা রায় ও রূপালি সরদার। অনুষ্ঠানের প্রসাধনি শিল্পের দায়িত্ব সামলান দীপ দত্ত, আনিমা খাতুন, টিটলি পেটো, পায়েল হেলা, প্রগতি কিরণ, ইশিতা সিং, মনামী মান্না পাল, প্রিয়া চ্যাটার্জি, সাহিনা সালাহউদ্দিন, লালি ঘরামি, পুষ্পা শ’, ললিতা মুখার্জি, সুস্মিতা পাত্র মণ্ডল, বর্ণালী সাধুখা, অনিশা খাতুন, শর্মিষ্ঠা দাস, বিথি ঘোষ, প্রিয়াঙ্কা রায় ও অন্তরা বড়াল।
‘বাঙালি বধূ ও ওয়েস্টার্নের সঙ্গে প্রাশ্চাত্যের মিলন’ ছিল এবারের মূল ভাবনা। ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিক পোশাকের অভিনব উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিম্পা নাথ, প্রসেন তেওয়ারি ও জয়ন্ত দাশগুপ্ত। সমগ্র আয়োজনের উদ্যোক্তা ছিলেন সুস্মিতা ক্রিয়েশনের কর্ণধার সুস্মিতা রায়। তাঁর উদ্যোগে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা প্রশংসা করেন।

