মেদিনীপুরে ধর্মঘটের সমর্থনে মিছিলে সূর্যকান্ত মিশ্র

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: শনিবার সকাল থেকে মেদিনীপুরের কৃষক ভবনে দলের সাংগঠনিক বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এরপর সাংবাদিক বৈঠক সেরে বিকেলে কৃষক ভবন থেকে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে সংগঠিত মিছিলে যোগ দেন। মিছিল থেকে ত্রিপুরায় বিজেপির গণতন্ত্র হরণ সহ আক্রমণের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আগামী ২৭ সেপ্টেম্বর সর্বভারতীয় ধর্মঘট সমর্থনের আহ্বান জানানো হয় এ দিনের মিছিল থেকে।

মিছিলে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন  জেলা সম্পাদক তরুণ রায়, সুশান্ত ঘোষ, রবিন দেব সহ জেলার নেতা কর্মীরা। মিছিল কৃষক ভবন থেকে বেরিয়ে কর্নেলগোলা, রাজাবাজার, গোলকুয়াঁর চক হয়ে কৃষক ভবনে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *