জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ এপ্রিল: মেদিনীপুর শহরে মহাতাবপুর যুবকবৃন্দ ক্লাবের পরিচালনায় রবিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে এই রক্তদান শিবির এবার ৩৮ তম বর্ষে পা দিল। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান, সমাজসেবী সুজয় হাজরা, অসীম ধর, দেবকুমার পান্ডা, সুদীপ কুমার খাঁড়া, ফাকরুদ্দিন মল্লিক, বিপ্লব আর্য, ডাঃ অনুরূপ পাখিরা, সুচাঁদ পাখিরা প্রমুখ।

ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত পাহাড়ি, অবন্ধ পাখিরা, সৌরভ পান্ডা, অর্ঘ্য চ্যাটার্জি, দিলীপ বাগ সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্ঘ্য চ্যাটার্জি। শিবিরে কয়েকজন মহিলা সহ মোট ৯৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


