আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি:রাজ্য বিজেপি অভিযোগ করেছে চার পুরো নিগমের কোথাও সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হয়নি। এবার তার জন্য সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে তার অভিযোগ প্রশাসন ও শাসকদলের পারস্পরিক বোঝাপড়াতে ভোট আসলে প্রহসনে পরিণত হয়েছে। এই ভোটে কোনো ভাবেই জনমত প্রকাশিত হয়নি। সোমবার সকালে বারাসাতে ভোট প্রচারে গিয়ে এভাবেই চার পুরসভার ভোট নিয়ে সোচ্চার হন বিজেপির রাজ্য সভাপতি।
সোমবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসাতে সুকান্ত মজুমদারের প্রচারে ভালোই সারা পরে। বাজার এলাকায় ভালো ভিড় চোখে পড়ে। তিনি প্রচারের মাঝে স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মত কাজ করছে, তারা কেন্দ্রীয় সরকারের বাহিনীকে নেবে না তা আমরা জানি। কারণ রাজ্য সরকার বারণ করেছে”।
এই চার পুরসভার নির্বাচনে বিজেপির ফল নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই চার পুরসভার ফল নিয়ে বিজেপি হতাশ নয়, ভোটের নামে প্রহসন হয়েছে বলেই। তাঁর দাবি, ” এই চার পুরভোটে জনমত প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয় না। বিধাননগরে ভুয়া ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে আদালতের জানতে চাওয়া উচিত কেন এই ধরনের ঘটনা ঘটলো। ” তার দাবি আদালত বলেছিল সুষ্ঠু ভোট না হলে তার দায় ব্যক্তিগত ভাবে নির্বাচন কমিশনারকে নিতে হবে। এবার সেই পদক্ষেপ করা উচিত।
সুকান্তের আরো অভিযোগ, বিজেপিকে ঠেকাতে বামেদের তুলে ধরেছে তৃণমল। কলকাতা পৌর ভোটের ফল ঘোষণার পরেও এই অভিযোগ করেছিলেন তিনি। তার কথায়,” বামেদের প্রচারের লোক নেই। হাতেগোনা চার পাঁচ জন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভোট পেয়ে যাচ্ছে। এটা অবিশ্বাস্য। ছাপ্পা মারার সময় পাঁচটা তৃণমূলে দিলে দুটো বামে দিয়ে দিচ্ছে। ”
তিনি বলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। এই ভোটে প্রকৃত জনমত প্রকাশ পায়নি। ৪ পৌরনিগমের কি ভোট হয়েছে তা সকলেই জানে কার্যত ভোট লুট হয়েছে তাই ভোটে এমন ফলাফল হবে তা জানাই ছিল।”

