আমাদের ভারত, ২৬ জুলাই: কারগিল বিজয়দিবসে প্রাণ হারানো সমস্ত সাহসী বীরদের শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “১৯৯৯-এর ৫ ও ৬ জুলাই যখন ভারতীয় সেনাবাহিনী পয়েন্ট ৪৮৭৫-এ দিবালোকে সক্রিয় আক্রমণ শুরু করে। সেনাজওয়ানরা ‘দুর্গে মাতা কি জয়’-এর যুদ্ধের চিৎকারে গর্জে ওঠে। আক্রমণকারী সৈন্যরা তীব্র গুলি চালায়। ব্যাটালিয়ন নিশ্চিত করে যে পয়েন্ট ৪৮৭৫ এবং সংলগ্ন ফ্ল্যাট টপ বিকেলেই ভারতে ফিরে আসছে।”
সুকান্ত মজুমদার লিখেছেন, “কারগিল বিজয়দিবসে এই যুদ্ধে প্রাণ হারানো সমস্ত সাহসী বীর এবং তাঁদের পরিবারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। জাতি তাঁদের কাছে ঋণী থাকবে।”

