আমাদের ভারত, ২৬ জুলাই: তৃণমূলের সভামঞ্চে অর্পিতার ছবি-সহ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন “কেমতি আছন্তি”?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখাযাচ্ছে, মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতার সঙ্গে কথা বলছেন। তিনি ওড়িয়া ছবিতে অভিনয় করেন বলে মুখ্যমন্ত্রী বলছেন, তুমি কি ওড়িয়া ভাষা জানো? ওড়িয়া ভাষা বলতে পারো? কেমতি আছন্তি, এইসব।
সেই প্রসঙ্গ তুলে, শুভেন্দুবাবু লিখেছেন, “কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না।
যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত তখন তো দেখলেই বলতেন “কেমতি আছন্তি”।
এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন: “কেমতি আছন্তি”?

