সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মে: বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ’র পদ থেকে পদত্যাগ করলেন সুজাতা মন্ডল। আজ অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) এর কাছে তার পদত্যাগ পত্র তুলে দেন। একই সাথে তিনি তার সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ও অব্যাহতি দিয়েছেন বলে জানান।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই এই ইস্তফা প্রসঙ্গে সুজাতা দেবী সাংবাদিকদের জানান, নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে অভয়া কান্ডের পরই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, কিন্তু পারিবারিক নানা কারণে পদত্যাগ করতে পারেননি। সেই সঙ্গে তিনি জানান, কর্মাধ্যক্ষ’র পদ ছাড়াও তিনি তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করলেন। তবে তিনি আগের মতোই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।

