আমাদের ভারত, কলকাতা, ১ ফেব্রুয়ারি: সিঙ্গুরের জমি নিয়ে ফের তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কৃষকের মালিকানায় সব দেওয়া হয়েছে কি?”
সুজন চক্রবর্তী লিখেছেন, “পাঁচ -ছ’ ফসলী জমি, অতএব শিল্প নয়। এই ছিলো কথা। সরষের দানা ছড়িয়েছিলেন মাননীয়া। সরষে, ধান দুটোর কোনও ফসলই হলো না? শিল্প গেল, কৃষিও গেল। এখন কি শেষমেশ জমি, মাটি বিক্রির সরকারি তৃণমূলী প্রকল্প?”
এর আগে তিনি সিঙ্গুরের জমি নিয়ে টুইটারে লিখেছেন, “একটা ৯০ শতাংশ তৈরি কারখানাকে ভেঙ্গে গুঁড়িয়ে সেই জমিতে সরষে বীজ ছড়িয়ে, সেখানে মাছের ভেড়ির স্বপ্ন দেখাতে পারেন একমাত্র তিনিই.…..
শিল্পের নামে চপ-পকোড়া ভাজা, আর জমিতে চাষের বদলে জলাশয়। এই না হলে অগ্নিকন্যার অনুপ্রেরণা? ’আত্মঘাতী বাঙালী’ কি প্রতারিত হয়েই চলবে! সিঙ্গুরে তৃণমূলী বিপ্লবের পরিনতি কি শেষমেশ প্রোমোটিং এবং ভেড়ি’র জলেই?”

