“করোনার এমনই স্ট্যাটাস, হার্টে গিয়ে করছে অ্যাটাক”, ঠাকুরনগরে ট্রেন অবরোধ করে লাইনের উপর মাইক বেঁধে গান ধরলেন ৭০ বছরের বৃদ্ধা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জানুয়ারি: দিনের প্রথম দু’টি ট্রেনের দাবিতে রেল অবরোধ শিয়ালদহ-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে। বেলা পর্যন্ত অবরোধ চলতে থাকে। ফলে শিয়ালদহ বনগাঁ শাখায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে ঘটনাস্থলে পৌঁছান জিআরপির আধিকারিক। তবে তাঁর অনুরোধেও অবরোধ তুলে নিতে রাজি হননি অবরোধকারীরা। তাঁরা জানিয়ে দেন, ট্রেন চলার আশ্বাস না পেলে তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না। পরে রেল প্রশাসনের আশ্বাস না পেয়ে গাইঘাটা- রামন্দ্রপুর রোডে রেলগেটের উপরেও অবরোধ করা হয়। পথচারীরা সেই অবরোধ তুলতে গেলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয় বলে অভিযোগ।

এরপর প্রশাসনের আধিকরা ফিরে গেলে ট্রেন লাইনের উপর মাইক বেঁধে গান ধরেন ৭০ বছরের এক বৃদ্ধা। মমতা ও মোদীকে নিয়ে গান বেঁধে গাইতে শুরু করেন। হাজারও মানুষের উৎসাহ সেই গান শোনার। গানের লাইনে বলেন, “করোনার এমনই স্ট্যাটাস, হার্টে গিয়ে করছে অ্যাটাক” “হার্টফেল করে মরছে মানুষ ডাক্তারবাবু বোঝে না” ইনজেকশন দিয়েছিলাম মহামারীর করোনার” ফ্রি দিচ্ছে রেশনের চাল, পরিবার প্রতি এক কিলো ডাল, ওই আবার জিরো ব্যাল্যান্সে পাঁচশো টাকা কারা দিত পাঠাইয়া ইনজেকশন নিয়েছিল মহামারীর করোনার। কেউ পায়, কেউ পায় না, যে পায় সে খায় না এই নিয়ে বিডিও তে চলছে ঝামেলা” এই গান শুনতে হাজার হাজার মানুষ জমায়েত করে স্টেশনের উপর। এদিন সন্ধে পর্যন্ত অবরোধ চলে ঠাকুরনগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *