কবর স্থানে ড্রেন তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় উদ্ধার মর্টার সেল, চাঞ্চল্য চোপড়ার কোটগছ এলাকায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জানুয়ারি: কবরস্থানে ড্রেন তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় মর্টার সেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায়।

জানা গেছে, জেসিবি দিয়ে ড্রেনের কাজ করার সময় একটি বাক্স উদ্ধার হয় ওই বাক্সের মধ্যে পাঁচটি মর্টার সেল পাওয়া যায় এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। পুলিশ ওই মর্টার সেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কর টেলিফোনে জানিয়েছেন, ওগুলো মূলত মর্টার সেল। সেনারা এগুলো ব্যবহার করে থাকে। ওই এলাকায় ১৯৭১ সালে সেনা ছাউনি ছিল, এই মর্টার সেলগুলো সেই সময়য়েই বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন তারা। তবে এই মর্টার সেলগুলো বর্তমানে নিষ্ক্রিয়। নিয়ম মেনে এই মর্টার সেলগুলো যথাযথ ভাবে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *