Inter-College, Football Competition, সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬- ২৭-এর সফল সমাপ্তি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১১ সেপ্টেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে আজ অনুষ্ঠিত হলো সপ্তম আন্তঃ মহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭-এর চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত খেলায় দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারের মধ্যে দিয়ে গড়বেতা কলেজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারাজোল রাজ কলেজ হয় রানার্স-আপ। প্রতিযোগিতায় ব্যক্তিগত কৃতিত্বের জন্য চম্পা মিস্ত্রি-কে বেস্ট প্লেয়ার এবং সুচিত্রা মান্ডি-কে বেস্ট গোলকিপার হিসেবে নির্বাচিত করা হয়।

চূড়ান্ত পর্বের পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় নিবন্ধক ড’ জয়ন্ত কিশোর নন্দী, মাননীয় ডিন অফ স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ড:অশোক কুমার, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুহাস বারিক এবং নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ডঃ বাসুদেব মন্ডল সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা। তাঁদের উপস্থিতি ও উৎসাহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে।

সম্মানীয় নিবন্ধকের মতে, সপ্তম আন্তঃ মহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭ কেবল বিজয়ী ও রানার্স আপ নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি হয়ে উঠেছে নারী ক্রীড়াশক্তি, প্রতিভা ও আত্মবিশ্বাসের এক সুন্দর উদ্‌যাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *