তৃণমূল বাংলা জয় করলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ২ মে: চূড়ান্ত বিভ্রান্তির পর নন্দীগ্রামের ফল ঘোষণা হল। সেখানে জয়ী হয়েছেন দাদা, দিদি নয়। ১৭৩৬ ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। মমতা বলেছেন নন্দীগ্রাম যা রায় দেবে মাথা পেতে নেব।

১৭ রাউন্ড ভোট গণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর এসেছিল। কিন্তু সন্ধ্যায় গড়াতেই মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সার্ভারের সমস্যা জেরেই সঠিকভাবে কিছু জানা যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায় ১৯৫৭ ভোটে শুভেন্দু অধিকারী জিতেছেন নন্দীগ্রামে জয়ী হয়েছেন। এদিকে সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে তিনি হেরে গিয়েছে বলে জানান মমতা। তবে নিজে হারলেও দলের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা।

তিনি বলেন, বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয় মানুষের জয়। নন্দীগ্রামের মানুষ যা করেছেন ভালো করেছেন বলে অভিযোগ সুরে করেন তিনি। একইসঙ্গে ফলাফল নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছেন মমতা। তিনি বলেন, “আমার কাছে অভিযোগ রয়েছে রায় ঘোষণার পরেও কারচুপি হয়েছে। সার্ভারের সমস্যা হওয়ায় দুপুরে ৪০ মিনিট ভোট গণনা বন্ধ ছিল সেখানে। তারপর মমতার জেতার খবর সামনে আসে। কিন্তু তখন কোনো তথ্য প্রকাশ করতে পারেনি কমিশন।
তার পরেই জানা যায় শুভেন্দু জয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *