জীবনে প্রথম নির্বাচনে জিতে বিধায়ক হয়ে এলাকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে জোর দেওয়ার কথা বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ মে: জীবনের প্রথম নির্বাচন জিতে বিধায়ক হয়েই এলাকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানালেন রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে এসে একথা জানান তিনি। ১০ বারের কংগ্রেসের বিধায়ক মোহিত সেনগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল এই দুজন হেভিওয়েট প্রার্থীকে ১৯৬৭৬ ভোটে হারিয়েছেন তিনি।

জীবনে এই প্রথম প্রার্থী হয়ে এবং জয়ী হয়ে খুশি হয়ে কৃষ্ণবাবু, রায়গঞ্জের সমস্ত বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন, আগামীদিনে আমার অনেক দ্বায়িত্ব বেড়ে গেল। আগামীতে রায়গঞ্জবাসীদের জন্য উন্নয়ন করবেন বলে তিনি জানান। তিনি বলেন, যে দুজন আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারা কোনও উন্নয়ন করতে পারেনি বলেই রায়গঞ্জবাসীরা আমাকে আর্শিবাদ দিয়ে জয়ী করেছেন।

অন্যদিকে গণনা শেষ হওয়ার আগেই গণনাকেন্দ্রে ছেড়ে বেড়িয়ে যান রায়গঞ্জ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালা। ১৫ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থীর থেকে প্রায় ৯০০০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। পরাজয় বুঝতে পেরে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল গণনাকেন্দ্র ছেড়ে বেড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *