বিদায়ী মুখ্যসচিব অনির্বাচিত মুখ্যমন্ত্রীর কোন সিক্রেট জানেন, কেন আড়াল করা হচ্ছে তাকে !! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত,১ জুন: আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে কটাক্ষ যুক্ত প্রশ্ন বাণে বিজেপি বিধায়ক বিঁধেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কেও। শৃঙ্খলা ভঙ্গকারী আমলা বলে তোপ দেগে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

টুইটারে শুভেন্দু লিখেছেন, রাজ্যে অযৌক্তিক নাটক চলছে, নিজের অহংবোধের জন্য মুখ্যমন্ত্রী দপ্তরের ভারতীয় সংবিধানকে অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী। একইসাথে সার্ভিস রুল লংঘন ও শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে আড়াল করছেন মুখ্যমন্ত্রী?

টুইটারের নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন,”নিজের অহংবোধের জন্য ও মুখ্যসচিবকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ভারতের সংবিধানকে অসম্মান করেছেন দিদি। প্রাক্তন মুখ্য সচিব কী সিক্রেট জানেন যার জন্য তাকে বাঁচাতে এত মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। সার্ভিস রুল লংঘন ও শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানাচ্ছি।”

আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছেন। ‌এর জন্য তার বেতন আড়াই লাখ টাকা ধার্য করা হয়েছে।‌ এ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন,”করদাতাদের টাকা লুট করা তৃণমূলের হক। প্রাক্তন মুখ্য সচিব এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। যিনি মাসে আড়াই লাখ টাকা বেতন পাবেন। করদাতাদের কষ্ট করে উপার্জন করা টাকা ব্যয় করার আরো অনেক উপায় আছে।”

এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র রাজ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মুখ্য সচিব পদ থেকে অবসর নেওয়ার পরেও আলাপন বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে চার্জশিটও দিতে পারে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *