শহিদ ক্ষুদিরামকে শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ১১ আগস্ট: শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটারে শুভেন্দুবাবু লিখেছেন, “আজাদী কা অমৃত মহোৎসব’-এর প্রাক্কালে আমি স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ ক্ষুদিরাম বসুকে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে সম্মানিত বোধ করছি।

‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’— ১৯০৮ সালের এই দিনে তিনি এই বলে মৃত্যুবরণ করেন, জয় হিন্দ। শহিদ ক্ষুদিরাম বসু দীর্ঘজীবী হোক।”

প্রসঙ্গত, ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাঁকে হত্যা করার জন্যে বোমা ছুঁড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন। ফলে দু’জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। প্রফুল্ল চাকি গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেফতার হন। দু’জন মহিলাকে হত্যা করার জন্যে বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *