“মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দেওয়া উচিত“ অনুব্রতকাণ্ডে সুজন চক্রবর্তী

আমাদের ভারত, ১১ আগস্ট: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন বীরভূমের ‘বাহুবলী’ নেতা অনুব্রত মন্ডল। তাঁর আটক হওয়া নিয়ে সরব হয়েছে সিপিএম। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন তিনি।

এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, ‘‘উনি চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছেন, মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দেওয়া উচিত। আমি তাঁর বিবৃতি দাবি করছি।’’

প্রসঙ্গত, গরুপাচার মামলায় অনুব্রতকে মোট ১০ বার তলব করেছিল সিবিআই। তার মধ্যে মাত্র একবারই হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে সিবিআই। ঘণ্টাখানেক পর বাড়ি থেকে অনুব্রতকে বার করে গাড়িতে তোলেন সিবিআই আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *