বন্যেরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে, অনুব্রতর গ্রেফতারে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১১ আগস্ট: অনুব্রত মন্ডলের গ্রেফতারে টুইটারে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, ‘‘বন্যেরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে। এ বার জেলে থেকে বিশ্রাম করুন। লুকোচুরির শেষে ধরা পড়ে গিয়েছেন।’’

সুকান্তবাবু লিখেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গবাদি পশু চোরাচালানের প্রতি চোখ বন্ধ করে রেখেছেন। ধীরে ধীরে এ ধরনের জঘন্য অপরাধে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। অনুব্রত মন্ডল হুমকি দিয়েছিলেন ২০১১, ’১৪, ‘১৬ ও ‘১৯ সালের মতো খুনের ঘটনার পুনরাবৃত্তি হবে।“

প্রসঙ্গত, ইডি-র গ্রেফতারি এড়াতে অনুব্রত সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ প্রসঙ্গে বুধবার সুকান্তবাবু সাংবাদিকদের বলেছিলেন, “অনুব্রত মন্ডল সুপ্রিম কোর্ট কেন, আন্তর্জাতিক আদালতে গেলেও গ্রেফতারি এড়াতে পারবেন না। বেশি লুকোচুরি খেলবে না। বয়স হয়েছে, হাঁপিয়ে যাবেন। তাড়াতাড়ি খাঁচার ভিতরে ঢুকে পড়ুন‌ পশ্চিমবঙ্গের মানুষ নকুলদানা নিয়ে অপেক্ষা করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *