আমাদের ভারত, ১১ জানুয়ারি: পশ্চিমবঙ্গে শিল্পের নেতিবাচক পটভূমি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সক্ষম’ নেতৃত্বে ২০২২ সালের প্রথম ১০ দিনে পশ্চিমবঙ্গ শিল্পায়নের ক্ষেত্রে কী হল? ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিশ এগুলোর ফটকে লাগানো হচ্ছে: ক) চন্দননগর গোন্দলপাড়া জুট মিল খ) নৈহাটি জুট মিল কোম্পানি লিমিটেড গ) সোনা বিস্কুট কারখানা;
ডানকুনির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক। পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের কবরস্থানে পরিণত হয়েছে। বাংলার মানুষ কি তাদের ‘মেয়ে’কে ভোট দিয়েছিল, এমন দুর্ভাগ্যজনক দিনের সূচনা করার জন্য?“

