জে মাহাতো, মেদিনীপুর, ২৩ জুন:
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে বড়োসড়ো একটি বাইক চুরি চক্রের হদিস পেল পুলিশ। দুদিন আগে সবং এবং ডেবরায় বেশ কয়েকজন বাইক চোরকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। তাদের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বেশ কয়েকটি বাইক।

এরপর ডেবরা থানার পুলিশ তল্লাশি চালিয়ে সোমবার রাতে সবং থেকে বাইক চুরি চক্রের আরও দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সেখ আবু বক্কর ও সেখ আলতাফ। ধৃত দুজনেরই বাড়ি সবং থানার বড়সাহারা এলাকায়। এদের কাছ থেকে দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের গতকাল মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল। এ পর্যন্ত গত কয়েকদিনে মোট ৭ টি বাইক উদ্ধার করেছে ডেবরা থানার পুলিশ। ধৃতদের সঙ্গে আরও বড়ো কোনো বাইক চুরি চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

