জে মাহাতো, মেদিনীপুর, ২৩ জুন:
ছাত্র সংগঠন এআইডিএসও –পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রছাত্রীদের ফরম ফিলাপের টাকা ফেরত দেওয়ার এবং ফি মুকুব করার আবেদন জানিয়ে খোলা চিঠি দেওয়া হয়েছে l ২১ ও ২২ শে জুন দুদিন ধরে করোনা অতিমারির ধারাবাহিক সংকট ও যস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ফর্ম ফিলাপের সমস্ত টাকা ফেরত ও একাদশ ও শ্রেণির ভর্তি ফি মুকুবের দাবিতে কর্মসূচি নিয়েছিল এআইডিএসও l এই দাবিতে তারা ডিআই অফিসে ডেপুটেশন দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে সমস্ত ধরনের ফি মুকুব করার দাবি জানিয়েছেন।
ছাত্র-ছাত্রীদের পরীক্ষার্থী মুকুব করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছে। ডি আই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই ডি এসও পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত জানা ও জেলা কমিটির সদস্য সুমন মহাপাত্র।

