আজও নয়াগ্রাম কাঁপালো গজরাজ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ জুন:
ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হানা লেগেই রয়েছে। জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে গতকালের পর আজও আবার লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। দাঁতাল হাতি দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্ৰামে।

স্থানীয় সূত্রে জানা গেছে দলছুট দাঁতালটি পাতিনা গ্ৰামের বেশ কিছু বাড়ির বাইরে থাকা কলার কাঁদি ও কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খায়। পরে গ্রামবাসীরা দাঁতাল টিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *