বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগে মেদিনীপুরে বিক্ষোভ

জে মাহাতো, মেদিনীপুর, ২৩ জুন: বিজেপি কর্মী সমর্থকদের ওপর শাসক দলের অত্যাচার বন্ধের দাবিতে জেলাজুড়ে প্রতিবাদ আন্দোলন নামল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব। আজ মেদিনীপুর শহরে তাঁরা অবস্থান বিক্ষোভ করেন। বিজেপি কর্মী এবং নেতাদের ওপর সন্ত্রাসে অভিযোগে জেলা জুড়ে আন্দোলন চলবে বলে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের গেটে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির জেলা নেতৃত্ব। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি সৌমেন তেওয়ারি সহ সমিত কুমার দাস, অরূপ দাস প্রমূখ। সৌমেন তেওয়ারি বলেন, ভোট গণনার পর থেকে ঘরছাড়া রয়েছে বেশকিছু বিজেপি নেতা কর্মী। তাদের পরিবারের কাছ থেকে রেশন কার্ড পর্যন্ত কেড়ে নিচ্ছে শাসকদল তৃণমূল।  বিভিন্ন শংসাপত্রও তাদের দেওয়া হচ্ছে না, যার ফলে একপ্রকার না খেয়েই তাদের থাকতে হচ্ছে। পুলিশ অভিযোগ পেয়েও পুরোপুরি নিষ্ক্রিয় থাকছে এবং তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেl  প্রতিবাদ – বিক্ষোভ অবস্থানের পর জেলাশাসককে দাবি-দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *