নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৩ জুন:
মুখ্যমন্ত্রীর খাস তালুকে ধর্নায় বসলেন দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে রক্তদান শিবির না করতে দেওয়ার অভিযোগ তুলে দক্ষিণ কলকাতার হাজরা মোড় ধর্নায় বসেন বিজেপির রাজ্য সভাপতি।
আজ শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিন। এই দিনটাকে রাজ্য বিজেপি আত্মবলিদান দিবস হিসেবে পালন করেন। আত্ম বলিদান দিবসে দক্ষিণ কলকাতায় বিজেপির পক্ষ থেকে প্রতি বছর হাজরায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারও সেইমত রক্কতদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তুু শাসক দলের মদতে পুলিশ বিজেপি কর্মীদের রক্তদান শিবির বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়ে হাজরায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন বিজেপি নেতারা।
ধর্না শেষ করে দিলীপ ঘোষ বলেন, আগে রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করেছে পুলিশ। এবার রক্তদান কর্মসূচিও বন্ধ করছে। বাংলায় শুধু দিদির দল থাকবে। অন্য কোনও রাজনৈতিক দলকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না।

