“তৃণমূলের সঙ্গেই আছেন”, ধর্মতলায় বার্তা পৌঁছাবেন পুরুলিয়ার সংখ্যালঘুরা

সাথী দাস, পুরুলিয়া, ১৯ জুলাই: ‘সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন।’ ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে সেই বার্তাই পৌঁছাবেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল। আজ পুরুলিয়া শহর লাগোয়া বেলগুমা এলাকায় অবস্থিত দলের জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের উদ্যোগে শহিদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিসহ তিনশোর বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

সভায় তৃণমূল জেলাসভাপতি সৌমেন বেলথরিয়া, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শহিদ দিবসে উপস্থিত থাকার আহ্বান জানান। সভার উদ্যোগী মাইনরিটি সেলের জেলা সভাপতি সেক রহমামিম বলেন, “নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞ। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রতিনিয়ত তিনি ভাবেন। ধর্মতলায় সমাবেশে উপস্থিত থেকে তাঁর বক্তব্য ও পরামর্শ এবং নির্দেশ শুনতে পুরুলিয়া জেলা থেকে হাজার হাজার সংখ্যালঘু ভাইয়েরা যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *