ঝালদায় সিবিআইয়ের মুখোমুখি কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল

সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুলাই: ঝালদায় দলীয় কাউন্সিলর খুনে দ্বিতীয় বার সিবিআইয়ের মুখোমুখি হলেন কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়াল। আজ ঝালদা বনদপ্তরের করা অস্থায়ী সিবিআই ক্যাম্পে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় বার জেরার মুখে পড়েন ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল।

সকাল ১১ টা থেকে টানা দু’ঘণ্টা ছিলেন তিনি। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার জেরা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ঝালদা শহরবাসীর মনে। যদিও বিষয়টি নিয়ে সিবিআই দপ্তর থেকেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

সিবিআই শিবির থেকে বেরিয়ে বিপ্লব বাবু বলেন, আমার কাছ থেকে যা যা জানতে চেয়েছেন উনারা আমি জানিয়েছি। আমাকে যতবারই ডাকবে আমি আসবো তদন্তের খাতিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *