প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের পঞ্চায়েত ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: বুধবার সন্ধ্যেয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এছাড়াও উপস্থিত জেলা কমিটির সদস্য প্রদ্যুৎ পাঁজা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, সহ-সভাপতি দুর্লভ ঘোষ, সভানেত্রী সামসেদা বেগম, অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা প্রয়াতঃ পঞ্চায়েত মন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী শিউলি শাহা। কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী আখ্যা দিয়ে তার সমালোচনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *