Suvendu, BJP, লাভ জেহাদ, জমি জেহাদ, ধর্মান্তকরণের বিরুদ্ধে নয়া আইন আনছে রাজ্য সরকার জানালেন শুভেন্দু

আমাদের ভারত, ২৬ জুন: এক দেশ, এক প্রধান এক, বিধান, এক নিশান। শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগানকে পাথেয় করেই বাংলা এগিয়ে যাবে। অভিন্ন দেওয়ানি আইনের পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ, জোড় করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রবীন্দ্রসদনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

বাংলার ভূমিতে রাষ্ট্রবিরোধীদের কোনো জায়গা নেই‌। কড়া সুরে আবারও জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এইসব হবে না। জমি জেহাদ, লাভ জেহাদিদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।

অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। সরকার ক্ষমতায় আসার পরেই আইন কার্যকর করা হবে বলে বিভিন্ন সময় বলেছেন মুখ্যমন্ত্রী।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জেহাদির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পেহেলগাঁও হামলার প্রতিবাদ করে না, বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে, যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।

তবে ধর্মীয় অত্যাচারের কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছেন সেই সমস্ত শরণার্থীদের সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ’র অধীনে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।এই অনুষ্ঠানের পর ভবানীপুরে একটি বিজেপি কার্যালয় উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *