৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুনিয়াদপুরের সুকান্ত ভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ নভেম্বর: ৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুরের সুকান্ত ভবনে এই প্রশাসনিক বৈঠক করবেন বলে জেলা প্রশাসন সুত্রের খবর। সোমবার কলকাতা থেকে এমন খবর জেলায় পৌছাতেই তড়িঘড়ি বুনিয়াদপুরে ছুটে যান দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানী ও জেলা পুলিশ সুপার রাহুল দে। উপস্থিত ছিলেন মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকরাও। এদিন সন্ধ্যায় তারা এলাকায় সরেজমিনে খতিয়ে দেখেন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সুকান্ত ভবনের পরিকাঠামো। খতিয়ে দেখা হয় তার পাশ্ববর্তী এলাকা ও বুনিয়াদপুর ফুটবল মাঠও।

যদিও এবিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। প্রশাসন সুত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর ওই প্রশাসনিক বৈঠকে জেলার একাধিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি বেশকিছু নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন বলে সুত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *