নির্মীয়মান জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর:নির্মীয়মান জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ২০২৩ সালের জুন- জুলাই মাসে অনেকটা কাজ হয়ে যাবে। পুরো কাজ শেষ হতে সময় লাগবে ২০২৪ সাল। বুধবার বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালে উল্টো দিকের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজ খতিয়ে দেখেন তিনি। স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকের পাশাপাশি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত উপস্থিত ছিলেন।

রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, “জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজের গতি খতিয়ে দেখতে এসেছি। রাজ্যে পাঁচটি মেডক্যাল কলেজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। নতুন করে ঝাড়গ্রামের আরও একটি মেডিক্যাল কলেজের অনুমোদন আসবে। এবছর এমবিবিএসের জন্য ছয়’শো আসন সংখ্যা করা হচ্ছে। নয় তলা হাসপাতালও আছে এখানে৷ স্বাস্থ্য দফতরের কেন্দ্রীয় কমিটি দেখে গিয়েছে, পরিকাঠামো ভালো বলেছেন। পুজোর সময় বৃষ্টি হওয়ায় কাজে কিছুটা সমস্যা হয়েছিল বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা। এখন ঠিকই রয়েছে। ২০২৩ সালের জুন জুলাইয়ের মধ্যে পরিকাঠামো অনেকটাই হয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হবে মেডিক্যাল কলেজের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *