পশ্চিম মেদিনীপুরের করোনা পরিস্থিতি ও পরিকল্পনা বিষয়ে জেলার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক জেলাশাসকের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান করোনা পরিস্থিতি ও পরিকল্পনা বিষয়ে জেলার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলেন জেলাশাসক রশমি কমল। জেলাশাসকের দপ্তরে সভাকক্ষে এই প্রশাসনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জেলাশাসক জানান, বর্তমানে জেলায় প্রায় ৬০ শতাংশ মানুষের কোভিড ভ্যাকসিন এখনো বাকি রয়েছে। আমাদের লক্ষ্য জেলায় কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ১০০ শতাংশ সম্পন্ন করা। ব্লক স্বাস্থ্য আধিকারিকদের মাধ্যমে আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে তাদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব দ্বিতীয় ডোজ দেওয়া। প্রশাসনিক বৈঠকে জেলার বেশ কিছু বিধায়কও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *