জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মেদিনীপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার ওই ওয়ার্ডে করোনা সচেতনতার প্রচার করা হয়। এদিন ওই ওয়ার্ডে ছোট একটি অনুষ্ঠানে পৌরসভায় কর্মরত ১৬ জন সাফাই কর্মীকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে একটি করে চাদর ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাত্র, যুব কনভেনার অমিত কুণ্ডু, নির্মল ডোগরা, চঞ্চল মাইতি, আশীষ দাস, শুভংকর দাস সহ মহিলা নেত্রী বুলু পড়িয়াল ও ওয়ার্ডের সমস্ত কর্মী সমর্থক।

