শুরু হল ১৪ তম বসন্তপুর মহাবীর মিলন মেলা, করোনা মহামারী বিদায়ের প্রার্থনায় মহাযজ্ঞের আয়োজন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: খড়গপুর ২ নম্বর ব্লকের বসন্তপুর আমরা কজন যুব সংঘের উদ্যোগে ও জয়গুরু যোগাযোগ সেন্টারের সহযোগিতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহাবীর মেলা। বসন্তপুর মহাবীর মিলন মেলার ১৪ তম বর্ষের সূচনার পরের দিন অর্থাৎ আজ করোনা মহামারী বিদায়ের প্রার্থনায় এবং সমাজের শান্তি ও মঙ্গল কামনায় মেলা কমিটির পক্ষ থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়। গ্রামের মানুষ এই মহাযজ্ঞে অংশ নেয়। পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

উৎসব কমিটির কার্যকর্তা সুশান্ত পাল জানান, এই উৎসব সর্ব ধর্মের মানুষের। এখানে সব সময় সম্প্রীতি বজায় থাকে। সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য নিয়ে এই উৎসব পালিত হয়।  করোনা আবহে সাধারণ মানুষ যাতে সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে পারে তার জন্যই এই মহা যজ্ঞের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *