জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: জীব জ্ঞানে শিব সেবার মন্ত্র পাথেয় করে ‘জাতীয় যুব দিবস’ পালন করল বিজেপির যুব মোর্চা। স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে বিবেক বাহিনী মেদিনীপুর শহরের রাজপথে মশাল মিছিল সংগঠিত করে। মিছিলটি জেলা পার্টি অফিস থেকে শুরু করে এলআইসি মোড় হয়ে বটতলা চকে শেষ হয়। বটতলা চকে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র, জেলা নেতা আশীর্বাদ ভৌমিক, মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ অন্যান্য সমাজসেবীরা।

