জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: ইংরেজি নতুন বছরের প্রথম দিনে এলাকার মানুষের পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের রাঙামাটি ২৪ নং ওয়ার্ডের সমাজসেবী বিশ্বজিৎ মুখার্জি। তার ঐকান্তিক প্রচেষ্টায় ও রাঙামাটি সেবা সমিতির উদ্যোগে এলাকার ৪০০ দরিদ্র পরিবারকে এদিন শীতের চাদর দেওয়া হয়েছে। ছোট্ট একটি সভার মাধ্যমে চাদরগুলি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

সভায় বিশ্বজিৎ মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন অনিন্দ্য চক্রবর্তী, সোমনাথ রায়, শচীন ঘোষ, সন্দীপ মুখার্জি, অমিয় চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, নন্দ দে, জয়ন্ত ঘোষ, দেবেন্দ্রনাথ সামন্ত সহ এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট প্রবীন নাগরিক।
বিশ্বজিৎ মুখার্জি বলেন, আমরা আমাদের মানবিক দিক থেকেই সমস্ত ধর্মের দরিদ্র মানুষকে আজ আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এই উপহার দিলাম।

