আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ: ভোটের ফলপ্রকাশের পর পশ্চিমবঙ্গে এত কান্ড, ইউপি-তে সব শান্ত। শুক্রবার টুইটারে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।
তিনি লিখেছেন, “২ মে রাতে যখন টিএমসি বাংলায় জয়লাভ করেছিল, তখন হাজার হাজার লোককে লাঞ্ছিত করা হয়, ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। প্রতিশোধমূলক সহিংসতায় তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। গত রাতে যখন বিজেপি ইউপি-তে জিতেছে, একটাও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। একটিও না। তবুও বিজেপি সাম্প্রদায়িক।”
অপর একটি টুইটারে তিনি মন্তব্য করেছেন, “এ রাজ্যে দুষ্ট শাসন থেকে আমাদের মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের জন্য অবিলম্বে প্রয়োজন:
১. সিএএ এবং এনআরসি-র অবিলম্বে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নিয়ম প্রণয়ন করা।
২. প্রতিষ্ঠানের( মনেহয় বিজেপির কথা বলতে চেয়েছেন।) সম্পূর্ণ পুনর্গঠন।
৩. একটি খুব ভালো প্রভারীকে(পর্যবেক্ষক) অবিলম্বে দায়িত্ব দেওয়া।“ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে ট্যাগ করে এই আবেদন করেছেন এবং অনুগ্রহ করে বিবেচনা করার আবেদন করেছেন তথাগতবাবু।

