কুমারেশ রায়, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: একই বাড়িতে ছোট-বড় মিলিয়ে ২৩ টা সাপ উদ্ধার। এদের মধ্যে দুটো গোখরো, একটি খরিস সাপ উদ্ধার করল বন দপ্তর।
এদের মধ্যে একটি খরিস সাপ প্রায় ৬ ফুট লম্বা।
শুক্রবার চন্দ্রকোনার আমরা পাট গ্রামের সুনীল ব্যানার্জির বাড়ি থেকে দুটো গোখরো এবং একটি খরিস সাপ উদ্ধার করল বন দপ্তর। বাড়ি পরিষ্কার করার সময় তিনটি সাপ দেখতে পান সুনীল বাবুর বাড়ির লোকজন। ওয়াইল্ডলাইফ রেসকিউ টিমের তরফে মলয় ঘোষ জানান, তিনটে সাপ দেখতে পাওয়ার খবর পেয়ে আমরা পৌঁছে যাই এলাকাতে। তিনটে সাপের মধ্যে দুটি খরিস এবং একটি গোখরো সাপ ছিল। আমরা একটি গোখরো এবং একটি খরিস সাপ উদ্ধার করতে পেরেছি। পরে আবার একটি গোখরো সাপ দেখা গেলে আমরা ওই সাপটিকেও উদ্ধার করি।
মলয়বাবু বলেন, ওই বাড়িতে বড় সাপ এবং সাপের বাচ্চা মিলিয়ে প্রায় ২৩ টি সাপ আছে বলে অনুমান।
আমরা সন্ধের মধ্যে বাকি সাপ গুলি উদ্ধার করার চেষ্টা করছি। উদ্ধারের পর সাপ গুলিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে মলয় বাবু জানান।

