অশোকনগরে পুকুর পাড়ে মানুষের মাথার খুলি, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: পুকুর পাড়ে মানুষের মাথার একটি খুলি পড়ে থাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি অশোকনগর থানার নয়া সমাজ এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে এলাকার কিছু বাচ্চা পুকুরের পাড়ে খেলছিল, হঠাৎই তাদের নজরে আসে পুকুরের পাড়ে মানুষের মাথার একটি খুলি পড়ে রয়েছে।মুহূর্তের মধ্যে এই খবর চাউর হতেই স্থানীয় মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে পুকুরের পাড় থেকে খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় মানুষের ধারনা এক সময় ওই এলাকায় মৃত মানুষের সৎকার করা হত, তাই হয়তো এই খুলিটি কোথাও পড়েছিল, কুকুর হয়তো মুখে করে ওখানে নিয়ে আসে। তবে ভোটের মুখে পুকুরের পাড় থেকে খুলি উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনের মধ্যে যে একটু হলেও আতঙ্ক ছড়িয়েছে সে কথা স্বীকারও করে নিয়েছেন তারা। তবে খুলিটি কথা থেকে এলো কিভাবেই বা এলো গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *