তৃণমূলের দুই মহিলা প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ও মঞ্জু বসু মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ:
বুধবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন দুই তৃণমূল মহিলা প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও মঞ্জু বসু। উত্তর দমদম কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, নোয়াপাড়া কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জু বসু ।

“উত্তর দমদমের বাসিন্দারা গত ১০ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিসংখ্যান বিচার করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি নিজের জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত। বিরোধী দলের প্রার্থী সম্পর্কে কিছু বলতে চাই না। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, এই আস্থা আছে।” নিজের মনোনয়নপত্র জমা দিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এই প্রতিক্রিয়ায় দিলেন উত্তর দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তার সঙ্গে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় ।

এদিন দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মঞ্জু বসু। এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে সৌগত রায়কে প্রণাম করে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন মঞ্জু বসু। মঞ্জু বসু এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মঞ্জু বসুকে প্রচারে আগামীদিনে সব সময় সহযোগিতার আশ্বাস দেন সাংসদ সৌগত রায়। সৌগত রায় বলেন, “ওর স্বামীকে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই দিনের কথা মনে করে ও আবেগ আপ্লুত হয়ে গেছে।” মঞ্জু বসু বলেন, “আমি দিদির দূত হিসেবে নোয়াপাড়া কেন্দ্র থেকে লড়াই করছি। মানুষ বিজেপির জন বিরোধী নীতির সঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই নোয়াপাড়ার মানুষ তাদের রায় দেবে, জয় নিশ্চিত আমার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *