আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর কর্মী সম্মলন অনুষ্ঠিত হলো আজ নদীয়ায় শান্তিপুর সংলগ্ন বাতনায়। কোভিড বিধি মেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সংগঠনের পুরোধা দেবদত্ত মাজি,বিজেপির বিধায়ক তথা নদীয়া সাংগঠনিক দক্ষিণ জেলা সভাপতি পার্থসারথি চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের সভায় বক্তব্য রাখতে গিয়ে দেবদত্ত মাজি কর্মীদের সিংহ বাহিনীর কর্মীদের মনে করিয়ে দেন, হিন্দু ধর্মকে রক্ষা ও বিস্তার এই সংগঠনের মূল কাজ।
আজ শান্তিপুর এবং ফুলিয়ার মাঝামাঝি জায়গা বাতনায় কোভিডবিধি মেনে সিংহবাহিনীর কর্মী সম্মেলন হয়। এই সম্মলনে
দেবদত্ত মাজি বলেন,”আমাদের মূল উদ্দেশ্য হিন্দু ধর্ম রক্ষা, হিন্দু ধর্ম বিস্তার এবং আমাদের হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করা। এর জন্য জীবন দিতেও আমরা পিছপা হব না” তিনি বলেন, ধর্ম রক্ষা করা মানে শুধু ফুল মালা নিয়ে পুজো করা নয়, ধর্ম রক্ষা করতে হলে প্রয়োজনে বলিদান দিতে হবে। ঠিক যেমন ধর্ম রক্ষা করতে কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডবরা তাদের পুত্র ঘটোৎকচ, অভিমন্যুর বলিদান দিয়েছিলেন। দেবদত্ত বাবু বলেন, “হিন্দু ধর্ম রক্ষা ও বিস্তারের কাজ করতে গিয়ে আমাদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে, আমার ঠিক করতে হবে আমাদের জীবনকালে অন্তত ১০০ জন বিধর্মীকে হিন্দু ধর্মে আনতে হবে।” তিনি বলেন, “হিন্দুদের মাটি শক্ত করতে সব হিন্দুদের একজোট করতে হবে। হিন্দুদের আপদে বিপদে নিঃস্বার্থভাবে দাঁড়াতে হবে। মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে জেহাদিরা যে হিন্দু মেয়েদের নিয়ে চলে যাচ্ছে তাদের উদ্ধার করতে হবে। আর এই কাজ যদি ধারাবাহিক ভাবে করা যায় তবেই আমরা আমাদের হারানো মাটি যেমন ফিরে পাব, তেমনি আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতে সুরক্ষিত করতে পারব।”


দেবদত্ত বাবু বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হিন্দু ধর্মরক্ষা, হিন্দু ধর্মবিস্তার এবং হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করা। এই কথা আমি আবার কার্যকর্তাদের মনে করিয়ে দিতে চাই এবং এজন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলেও আমরা পিছপা হব না, কারণ আমাদের পূর্বপুরুষরা এই ত্যাগের মাহাত্ম্য আমাদের দিয়ে গেছেন। শ্রীরামচন্দ্র, শিবাজী, গুরু গোবিন্দ সিং– তাঁদের সেই ত্যাগের পরম্পরা আমাদের রক্তে বইছে। আমাদের ধর্মরক্ষা, ধর্ম বিস্তার এবং হারিয়ে যাওয়া মাটি উদ্ধার করতে সেই লড়াই জারি রাখতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংহবাহিনীর সহ সভাপতি আইনজীবী গোপাল চন্দ্র মন্ডল এবং বিজেপি নেতা পার্থ সারথী চ্যাটার্জি। পার্থবাবু সিংহবাহিনীর কাজের প্রশংসা করে বলেন, সিংহ বাহিনীর সদস্যরা কোভিড পরিস্থিতিতে এবং অন্যান্য সময় বিপদগ্রস্ত মানুষকে যেভাবে সাহায্য করছে তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন বিজেপিকেও বিভিন্নভাবে সিংহবাহিনীর কর্মী-সমর্থকরা সাহায্য করছে। এজন্য তিনি সিংহবাহিনীর সভাপতি দেবদত্তবাবুকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে বনভোজনের আয়োজন করা হয়।

