আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর: বিজেপির রাজ্য কমিটির দায়িত্ব পেয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। দলের রাজ্য কমিটির দায়িত্ব পাওয়ার পর কলকাতা থেকে শুক্রবার শিলিগুড়ি ফিরতেই নিউ জলপাইগুড়ি স্টেশনে দলের কর্মী সমর্থকরা রাজ্য নেতাকে স্বাগত জানাতে হাজির হয়। স্টেশনে ট্রেন থেকে নামতে শঙ্কর ঘোষকে খাদা ও ফুলের তোরা তুলে দেয় দলের কর্মীরা।
এদিন তিনি, কলকাতা পুর নির্বাচনে ভোট লুঠ হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, শিলিগুড়ি পুর নির্বাচনের জন্য দল তৈরীর পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পুরসভা নিজেদের দখলে নেবে বললে আশা প্রকাশ করে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্য নেতা শঙ্কর ঘোষ।
অন্যদিকে বামেদের বিরুদ্ধে কটাক্ষ করে শংকর ঘোষ জানান, বামপন্থীদের রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই।

