জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ১১ নম্বর অঞ্চলের খুদিয়াশোল এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে একটি শ্যামোলিয়ন উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা।
জানাগেছে, বুধবার সকালে ওই গৃহস্থের বাড়ির পাশে ঘুরতে দেখা যায় গিরগিটি প্রজাতির ওই শ্যামোলিয়নটিকে। গ্রামবাসীরা শ্যামোলিয়নটিকে ধরে বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এলে শ্যামোলিয়নটি তুলে দেওয়া হয় বন কর্মীদের হাতে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শ্যামোলিয়নটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

