আমাদের ভারত, আরামবাগ, ৬ জুলাই:
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা ও স্মরণ করে আরামবাগ জেলা বিজেপি ও পৌর মন্ডল কমিটির পক্ষ থেকে শহরে বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। তার পাশাপাশি শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করা হয়।
রবিবার সকাল থেকে আরামবাগের গৌরহাটি মোর, বাসুদেবপুর মোড় ও আরামবাগ দৌলতপুর এলাকায় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয়।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান প্রাক্তন বিধায়ক মধুসূদন বাগ। তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্ত দান করেন। রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
অনুষ্ঠানে হাজির ছিলেন, প্রাক্তন বিধায়ক মধুসূদন বাগ, বিজেপি নেতা অরবিন্দ সামাজি, তুষার কর্মকার, গোপাল রায়, বিশ্বজ্যোতি ঘোষ, শুভাশিস দত্ত, অশোক ঘোষ সহ আরোও অনেকে।

