বীরভূমের দুর্ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থার হুমকি শুভেন্দুর

আমাদের ভারত, ১০ আগস্ট: মঙ্গলবার বীরভূমে যে বাসের ধাক্কায় ৯ জন মারা গেলেন, সেটির অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এ ব্যাপারে উপযুক্ত নথি দাখিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখলেন, “উপযুক্ত ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

তিনি লিখেছেন, “গতকাল ৮ জন আদিবাসী মহিলা এবং একজন পুরুষ তাদের অটোরিকশার সাথে সরকারি বাসের সংঘর্ষে মারা গেছে। বাসটি হঠাৎ তাদের লেনের দিকে চলে যায়। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতার মেয়াদ শেষ হয়ে গেছে, তেমনি এসবিএসটিসি (পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা)
বাসের ভেহিকেল ফিটনেস সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গেছে।

মহিলারা ছিল দরিদ্র দিনমজুর, ক্ষেতে ধান রোপণের কাজ শেষে বাড়ি ফিরছিল। নিহত ব্যক্তি অটোরিকশা চালাচ্ছিলেন। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে, একটি জনস্বার্থ মামলা দায়ের করা হবে।“

প্রসঙ্গত, মঙ্গলবার বীরভূমে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটোর চালক সহ ৯ জন শ্রমিকের। বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে বাসচালক ও খালাসি পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *