আমাদের ভারত, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবসে সেনাদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটারে মঙ্গলবার তিনি লিখেছেন, “ভারতের অখণ্ডতা রক্ষায় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা সমস্ত সৈনিকদের শ্রদ্ধা। অনেক সাহসী মানুষ তাদের জীবন দিয়েছেন, কেউ কেউ মারাত্মকভাবে আহত হয়েছেন। কিন্তু তাঁরা শত্রুকে এক ইঞ্চিও নিতে দেননি এবং বীরত্বের সাথে তাদের পরাজিত করেছিলেন। কারগিল বিজয় দিবসে আমি সমস্ত বীর জওয়ানকে অভিনন্দন জানাই। জয় হিন্দ।”

