নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে সদলবলে শুভেন্দু

সাথী দাস, পুরুলিয়া, ১৭ এপ্রিল: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে গেলেন। সেখানে তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু সহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। তার আগে তিনি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক নরহরি মাহাতো, সুদীপ মুখার্জি ও দলীয় কার্যকর্তাদের নিয়ে স্বল্প দৈর্ঘ্যের মিছিল করেন।

তপন কান্দুর বাড়ি থেকে মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে সদলবলে যান শুভেন্দু। সেখানে ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কিছু আর্থিক সাহায্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *