মুর্শিদাবাদে দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বাছাই করা কার্যকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে করলেন মুর্শিদাবাদে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের দুটি কেন্দ্রে সাধারণ বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হবে সেই নির্বাচনে ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী দেবে।

তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখেন যাতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, রাজ্য সরকার বর্তমানে ঘরের বাইরে বিরোধীদের কোনও রাজনৈতিক কর্মসূচি করার পরিবেশ রাখেননি। হলের বাইরে রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এখন বিশৃঙখলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *